1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

টিকটকের শুটিং শেষে প্রেমিকাকে ধর্ষণ করলো বিল্লু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৬ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটকের জন্য ভিডিও শুটিং শেষে কথিত প্রেমিকের ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। এ ঘটনায় তিন সহায়তাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ধর্ষণ মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়। ঘটনার পর থেকে পলাতক মূল আসামি বিল্লু। তাদের সবার বয়স ১৮-এর নিচে বলে জানা গেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি মাদরাসার ছাত্রী।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেছেন ওই কিশোরীর নানি।

পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য বুধবার (২ ফেব্রুয়ারি) ওই কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিক বিল্লুসহ পাঁচ টিকটকার।

কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিওর শুটিং করে। রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানি মাঝির গল্লী এলাকার নির্জন জায়গায় নিয়ে কথিত প্রেমিক তাকে ধর্ষণ করে।

ধর্ষণের সময় বিল্লুর চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এসময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে তিন সহযোগীকে আটক করে। কৌশলে প্রেমিক ও দুই সহযোগী পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ধর্ষণের ঘটনায় মামলা ও তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL