1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

দায়িত্ব নিয়ে মেয়র আইভী কদমরসুল ব্রিজকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করবো

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৭ Time View
mayour

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দায়িত্ব গ্রহণ করেছেন  মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিভিন্ন সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হয়ে ফুলেল শুভেচ্ছা নিয়ে নতুন মেয়াদে তিনি নাসিক মেয়রের চেয়ারে বসেন।

দায়িত্ব নিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, মেগা প্রজেক্টের মধ্যে কদমরসুল ব্রিজকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করবো। এছাড়া জালকুড়িতে ওয়েস্ট ও এনার্জি প্রজেক্টকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের ছয়টি মেগা প্রজেক্ট রয়েছে। বড় প্রজেক্টগুলোর কাজ শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নেই। কখনো করিনি, আগামীতেও করবো না। আমার আপস শুধু জনগণের সঙ্গে, কাজের সঙ্গে। সিটি করপোরেশনে কোনো রকমের দলাদলি, টেন্ডারবাজি, চাঁদাবাজি হতে পারবে না।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সকালে ঢাকায় গণভবন এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ কাউন্সিলরকে শপথ করানো হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এর আগে ২০১১ সালের ৫ মে প্রথমবার, ২০১৬ সালে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আইভী। সর্বশেষ গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL