1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা নিয়ে মতবিনিময় সভা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫১ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ চতুর্দশ শতকের মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ২২শে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০২২।

এ উপলক্ষে গতকাল দুপুরে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরির সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড.আহম্মেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)গোলাম মুস্তাফা মুন্না।

এসময় আরোও বক্তব্য রাখেন ল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁও থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম,লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম,লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা একে আজাদ, পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, সাংবাদিক মনিরুজ্জামান মনির, মোঃ নুর নবী জনি,রিপন সরকার, শেখ এনামুল হক বিদ্যুৎ, হাসান মাহমুদ রিপন,রবিউল হুসাইন,মনির হোসেন, জাহানারা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা লোকজ মেলার প্রাণ ফিরিয়ে আনতে ও দর্শনার্থীর সমাগম আগের তুলনায় যাতে বেশি হয় সেই ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও মেলায় বিদেশি পণ্য বিক্রি বন্ধ, কারুশিল্প ফাউন্ডেশনের সংযোগ সড়ক মেলা শুরু হওয়ার আগে সংস্কার, ভালো মানের শিল্পী আনা, মেলা প্রাঙ্গণে খাবারের মান ভালো করা, সৌন্দর্য বর্ধন, উপজাতিয় অনুষ্ঠান আগের তুলনায় বৃদ্ধি করাসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

আবহমান গ্রাম বাংলার হাজার বছরের লালিত ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, আচার-আচরণ, গ্রাম্য অসংখ্য বিলীয়মান হস্ত কারুশিল্প প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে জনগণের পরিচয় ঘটনোর জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর লোকজ মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে থাকে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহম্মদ উল্যাহ জানান, এবারের লোকজ মেলায় লোক সমাগম অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেলায় নিরাপত্তার স্বার্থথে র‌্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইন শৃৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

এসময় বাংলার লোক সংস্কৃতিকে পূনরুজ্জীবিত রাখতে এ মেলার গুরুত্ব অপরিসীম। তাই এই মেলাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL