1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

প্রশাসনকে উদ্দেশ্য করে রিজভীঃ তারা মনে করেন গোটা বাংলাদেশ শেখ হাসিনার রাজত্ব

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৫৫ Time View
rejbi

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা এমন এক দুঃসময়ে বাস করছি যখন সত্য বলা পাপ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা পাপ। এখন যারা নানা অপকর্মে জড়িত তারা ক্ষমতাসীন লোক হওয়ার কারণে পার পেয়ে যান, তাদের কিছুই হয় না।’

বুধবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা তো নিরপেক্ষ থাকেন। পুলিশ, প্রশাসন, ডিসি, এসপি এরা তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আমরা-আপনারা যে ট্যাক্স দিই সেই টাকায় উনাদের বেতন হয়; তবে তারা সেটা মনে করেন না। তারা মনে করেন গোটা বাংলাদেশ শেখ হাসিনার রাজত্ব। তারা মনে করেন, তাদের বেতন শেখ হাসিনা তার নিজস্ব তহবিল, জমিদারি থেকে দেন।’

রিজভী বলেন, ‘কোনো ভদ্রলোকের সন্তান এ ধরনের কথা বলতে পারেন না। আজ যদি একজন পুলিশ কমিশনার, আইজিপির বক্তব্য ওবায়দুল কাদের আর হাছান মাহমুদের মতো হয় তাহলে জনগণের নিরাপত্তা কী?’

তিনি আরও বলেন, ‘আজ যদি ছাত্রদল-যুবদল মিছিল বের করে আর শেখ হাসিনা যদি বলেন ওদের দিকে বন্দুক তাক করে গুলি করে দাও তাহলে তো তারা তাই করবেন। কারণ তারা মনে করেন শেখ হাসিনার চাকরি করেন, প্রজাতন্ত্রের চাকরি করেন মনে করেন না।’

এসময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ দলের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL