1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

সোনারগাঁয়ে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৫৬ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁও থেকে জিহাদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার (২৮ মার্চ) ভোরে কাঁচপুর স্ট্যান্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে কাঁচপুর স্ট্যান্ডের পাশে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে লুণ্ঠিত টাকা ও অন্যান্য মালামালের ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মাথায় এবং পায়ে একাধিক কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। একটু পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ খুনের আসল রহস্য ময়নাতদন্তের পর বলা যাবে।

তিনি আরও বলেন, নিহতের মা-বাবা থানায় কোনো অভিযোগ বা মামলা না করায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL