1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

একদলীয় শাসন থেকে মুক্তি পেতে সব রাজনৈতিক দলকে এক হতে হবে: মির্জা আলমগীর

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪১৮ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম (আমির হোসেন): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে সব রাজনৈতিক দলকে একত্র হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে।

শুক্রবার (২৯ এপ্রিল )  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

 এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন,  র‍্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা তোলার জন্য পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন। কিন্তু এই গুম-খুন হত্যার নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়া হয়। এ জন্য এই সরকারকে ধিক্কার জানান তিনি।

মির্জা আলমগীর দাবি করেন, বিরোধী দলকে দমন করার জন্য ৩৫ লাখ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেক নেতাকর্মীকে এই সরকার গুম করেছে। মানবাধিকার লঙ্ঘনের কারণে আমেরিকার সরকার গুম–খুন–হত্যার সঙ্গে জড়িত আটজনের বিরুদ্ধে আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। আর সেই নিষেধাজ্ঞা তোলার জন্য সরকার নানা জায়গায় ধরনা দিয়ে চলেছেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,

 জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ভিডিও কনফারেন্সে নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL