1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

স্বামীর নিক্ষেপ করা অ্যাসিডে ৮ পর স্ত্রী না ফেরার দেশে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৭৪ Time View
aside
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে স্বামীর নিক্ষেপ করা অ্যাসিডে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর মৃত্যুবরন করলো স্ত্রী রোজিনা আক্তার (৩৭)।

রোববার (৩ এপ্রিল) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত রোববার (২৭ মার্চ) রাতে মিজমিজি পাইনাদী এলাকায় স্ত্রী রোজিনার কাছে নেশার টাকা না পেয়ে স্বামী জহিরুল ইসলাম (৪৭) এ ঘটনা ঘটায়। এ ঘটনায় গত সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।

নিহত রোজিনার ভাই রানা জানান, দুলাভাই জহিরুল ইসলাম গত ২৭ মার্চ রাতে নেশা করার জন্য আমার বোনের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় সে আমার বোনের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে এবং কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আমার বোন দীর্ঘ ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ভোরে মারা গেছেন। আমি আমার বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার ৪৮ ঘণ্টার মধ্যে আমরা অভিযুক্ত আসামি জহিরুল ইসলামকে (৪৭) আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পরদিনই তাকে আদালতে পাঠানো হয়।

স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপের সময় অভিযুক্ত আসামিও আহত হয়। সেজন্য আদালত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসা করানোর নির্দেশ দেন। অভিযুক্ত আসামি এখন পুলিশ পাহারায় সেখানে ভর্তি আছেন বলে জানান হাফিজুর রহমান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL