1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

খোরশেদ-আশাকে কারাগারে প্রেরনে রানার নিন্দা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৪২ Time View
rana

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে প্রেরণে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা।

বুধবার (১৫ জুন) এক বিবৃতিত্বে মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা এই প্রতিবাদ জানান।

বিবৃতিত্বে তিনি আরও বলেন, রাজপথে আন্দোলন সংগ্রামে বাধা সৃষ্টি করার জন্য সাজানো মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। সারা দেশের মানুষ দেখেছে আবুল কাউছার আশাকে যে মামলায় ফাসানো হচ্ছে সেটার প্রকৃত দোষী করা। তবুও ক্ষমতার অপব্যবহার করে আবুল কাউছার আশাকে এই মামলায় জড়ানো হয়েছে।

তার অপরাধ সে মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ মরহুম জালাল হাজী ও মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের ছেলে আবুল কাউছার আশা। সেই সাথে নাসিক ২৩ নং ওয়াওর্ডর নির্বাচিত কাউন্সিলর। তার দলীয় অবস্থান ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে যেন সরকার পতন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করতে না পারে। সেই জন্য মাদক ব্যবসায়ীদের সাথে আপোষ করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সেই সাথে করোনাবীর খ্যাত যিনি বিভিন্ন দেশ থেকে করোনা কালিন সময় বেশ প্রশংসা কুড়িয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশে কে আরেকটি মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আলোচিত এই দুই কাউন্সিলরকে কারাগারে প্রেরণ করে তাদের নির্বাচিত ওয়ার্ডবাসীদের সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া রাজপথের দুই সৈনিককে সরকার পতন আন্দোলনে বাঁধা সৃষ্টি করার জন্য এই ষড়যন্ত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অনতি বিলম্বে তাদের নিঃশর্তে মুক্তিদাবী করছি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL