1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

তারা বুঝে গেছে রাতের আধারে ভোট চুরি এবার করা যাবে না: এ্যাড. জাকির হোসেন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৯২ Time View
bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহানগর বিএনপির সহ-সভাপতি মো: এ্যাড. জাকির হোসেন বলেন, আওয়ামী সরকার ইতিহাসকে বিকৃত করে জিয়াউর রহমানের নাম মুছে দিতে চেয়ে ছিলো। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এদেশের মানুষের ভালবাসার বহি প্রকাশ আওয়ামী নেতাদের ভিতরে ভয়ের সৃষ্টি করেছে।

দেশে জনতার ঐক্যবদ্ধতার সুর আওয়ামী নেতাদের কানে বাজতে শুরু করেছে। তারা বুঝে গেছে রাতের আধারে ভোট চুরি এবার আর করা যাবে না।

বুধবার (১ জুন) দুপুর ২ টায় নগরীর ১১নং ওয়ার্ডস্থ কিল্লারপুল এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মিলাদ ও দোয়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা মিলাদ ও দোয়ায় উদ্বোধক হিসেবে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, এদেশের মেহনতি মানুষের ভালবাসার লোক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষমতাশীন দল আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃতি করতে চেয়ে ছিলো।

কিন্তু তার ৪১ তম শাহাদাত বার্ষিকীতে যেভাবে এদেশের আপামোর জনতা তাকে স্মরণ করছে। তাতে আওয়ামী লীগ নেতারা বুঝে গেছে শহীদ জিয়ার নাম কখনই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ইতিহাস সাক্ষী দেশের মানুষের বাক-স্বাধীনতা, মৌলিক অধিকার, ভোটাধিকার হরণ করে কোন স্বৈরাচার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ভবিষ্যত্বেও পারবে না। দেশ ও দেশের মানুষের সাথে তারা যে জুলুম করেছে, তার হিসেব এদেশের জনতা নিয়ে নিয়েছে। রাতের আধারের ভোটচোর সরকারের ক্ষেত্রেও এর বিকল্প হবে না।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, এ্যাড. রফিক আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল।

১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু,  সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, ১১নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল হোসেন লিটন, এনামুল হক, খন্দকার স্বপন, কাউছার আহম্মেদ, মোশারফ হোসেন বাবু, খোকন, সামছুল, শামীম কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ দোয়া শেষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL