1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

বন্দরে দিন দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৩৮ Time View
sintai

বন্দর প্রতিনিধি

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দিন দুপুরে বন্দরে মহাসিন (৩২) নামে এক প্রবাস ফেরৎ যুবককে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে পালিয়েছে দূবৃত্তরা। ২৭ জুন সোমবার বন্দর থানার ২৪নং ওয়ার্ডস্থ কাইতাখালি কবরস্থান রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত প্রবাস ফেরৎ যুবক মহাসিনকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

এ ঘটনায় আহত মহাসিন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে ২ জনের নাম উল্লেখ্য করে ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুল আউয়াল মিয়ার প্রবাস ফেরৎ ছেলে মহাসিন প্রতিদিনের ন্যায় ২৭ জুন সোমবার ফজর নামাজ আদায় করে সকাল ৬টায় কাইতালি কবরস্থান রোড এলাকায় পায়চারি করার সময় অজ্ঞাত নাম্বারের একটি সিএনজি তার রাস্তা গতিরোধ করে।

পরে বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার ছিনতাইকারি আল আমিন ও কাইতাখালি এলাকার রাজিব ওরফে গিট্টু রাজিবসহ অজ্ঞাত ৪/৫ জন ছিনতাইকারি প্রবাস ফেরৎ যুবক মহাসিনকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ১টি অপু এফ ১৭ মোবাইল সেট, নগদ ৪ হাজার টাকা ও অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ পিনকোড নিয়ে আরো ৫ হাজার টাকা একটি অজ্ঞাত মোবাইল ফোনে পাঠিয়ে দেয়।

পরে ছিনতাইকারিরা প্রবাস ফেরৎ যুবককে তাদের বহনকৃত সিএনজিতে জোর পূর্বক তোলার নেওয়ার চেষ্টা ব্যার্থ হয়ে তাকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান,অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত চলছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL