1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ফতুল্লায় শাহ সিমেন্টের ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৪৬ Time View
nihotto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ  ফতুল্লায় শাহ সিমেন্টের ট্রাকচাপায় মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের আসিফ ইকবাল হৃদয় নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টায় ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় মুসকান মোটরসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক আব্দুর রহিমকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে ছাত্র আসিফ তার আরেক বন্ধুকে নিয়ে ঢাকার দিক থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল। এ সময় ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় অবস্থিত মুসকান মোটরসের দখল করা সড়কের ফুটপাতের জায়গায় নির্মাণ করা দেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে আসিফ এবং তার বন্ধু ফুটপাতে পড়ে যায়।

এ সময় পেছন থেকে আসা শাহ সিমেন্টের একটি ট্রাক আসিফকে চাপা দেয়। এসে আসিফ ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি চালকসহ আটক করে পুলিশে দেন। 

ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ চৌধুরী জানান, নিহত আসিফ ইকবাল হৃদয় মুন্সীগঞ্জ সদরের কাটাখালি এলাকার মৃত তোফাজ্জল হোসেন পিন্টুর ছেলে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL