1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ফতুল্লা থানা খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৪০ Time View
hojor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও প্রতিবাদমুখর হয়ে উঠছে। ১৯ আগস্ট শুক্রবার বাদ জুম্মা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিস ফতুল্লা থানা শাখার উদ্যোগে ঐতিহাসিক ডিআইটি মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা সভাপতি মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।

ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা বায়তুলমাল ও ফতুল্লা থানা শাখার সহ-সাধারণ সম্পাদক আবু কাউসার সরকার।

বক্তারা বলেন, দেশে এখন অরাজকতা সৃষ্টি করে রেখেছে আওয়ামী সরকার। মানুষের জানমালের নিরাপত্তা যেমন নেই তেমনি মানুষ কে দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট করে মারছে। অভাবের তাড়নায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মহাবিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে দেশ।এই মূহুর্তে সরকার কে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা মাঠ ছাড়বো না। মানবিক আন্দোলন চালিয়ে যাবো।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, জেলা অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়া, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, জেলা সেক্রেটারি শেখ নাঈম ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, কামাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক ফজলুর রহমান, কাশীপুর ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল, ফতুল্লা ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ আইনাল, রফিকুল ইসলাম প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL