1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বিএনপি’র মিছিলে গুলি করে হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৪৫ Time View
k.party

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আজ ৪ আগষ্ট ২০২২ রোজ বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, গত ৩১ জুলাই ২০২২ ভোলায় অসহনীয় লোডশেডিং, জ্বালানির অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আহুত সমাবেশের পর মিছিলে গুলি চালায় পুলিশ। এতে পুলিশের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। এছাড়াও পুলিশের গুলিতে আহত হন বেশ কয়েকজন। আহতদের একজন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম গতকাল (৩ আগস্ট, ২০২২) মৃত্যুবরণ করেছেন।

পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা এবং জেলা ছাত্রদল সভাপতির নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, একটি স্বাধীন দেশে সভা-সমাবেশ করা জনগণের নাগরিক অধিকার, যা সংবিধান দ্বারা সুরক্ষিত। অথচ আমরা দেখলাম বিএনপির মিছিলে প্রথমে পুলিশ বাধা প্রদান করে এবং বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে যেতে চাইলে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে এখন পর্যন্ত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পুলিশ মিছিলে গুলি করতে পারে না। স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের নিহত হওয়ার ঘটনা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর বিচার বিভাগীয় তদন্ত চাই।

তাঁরা বলেন, বিরোধী মতের উপর গুলি চালিয়ে আওয়ামী সরকার তার ক্ষমতা সুসংহত করার চেষ্টা করছে। গণতান্ত্রিক পন্থায় দাবি আদায়ের সকল পথ বন্ধ করতে তারা ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। আমরা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

নেতৃদ্বয় ফ্যাসিবাদ সরকারের অপশাসনের বিরুদ্ধে দেশের জনগণকে একতাবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহব্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL