1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

মহানগর বিএনপির উদ্যোগে মতিন চৌধুরী সহ প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৬১ Time View
bnp

দ্যা বাংলা এক্সপ্রসে ডটকম: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বস্ত্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী’র ১০তম শাহাদাত বার্ষিকী এবং পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে মহানগর বিএনপি।

শনিবার (৬ আগস্ট) বিকেল ৪ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়।

এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ সিব্বির আহম্মেদ। মিলাদ ও দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও প্রয়াত বিএনপি নেতা মতিন চৌধুরী, ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা  আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি নূরে আলমের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সুস্থতা কামনা করা হয়।

মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো: জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ,

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুজিবুর রহমান, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মাহমুদ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন মিয়া,

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মানিক বেপারী, আলী হোসেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, লিটন, ফজলুল হক, জুয়েল, সাবেক সদস্য সচিব আলী আজগর, মহানগর হর্কাস শ্রমিক দলের সভাপতি সাজাহান,

মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, প্রচার সম্পাদক দুলাল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ হাওলাদার,

মহানগর বিএনপি নেতা হারুন শেখ, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, জাহাঙ্গীর মিয়াজী, সাফী সহ অন্যান নেতৃবৃন্দ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL