1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর শিশু হুমাইরা হত্যা মামলার মূল হত্যাকারীসহ গ্রেফতার-২

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৯৭ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর শিশু ‘‘হুমাইরা আক্তার’’ হত্যা মামলার মূল হত্যাকারী সেলিম ওরফে উদয় সহ ২ আসামী র‌্যাব-১১র হাতে গ্রেফতার। সোমবার মুন্সীগঞ্জের সদর থানার দক্ষিণ কেওয়ার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃসোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের চেংগাকান্দি এলাকার মৃত হাসন আলীর ছেলে শুক্কুর আলী (৫০) ও শুক্কুর আলীর ছেলে সেলিম মিয়া ওরপে উদয়(২২)।

র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় আসামী মোছাঃ বৈশাখী আক্তারের স্বামী সজীবের সাথে আসামী সেলিম মিয়া ওরফে উদয় (আসামী মোছাঃ বৈশাখী আক্তারের ভগ্নিপতি) এর বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে সেলিম সজীবের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে তার বোন হুমাইরাকে হত্যার পরিকল্পনা করে।

এই পরিকল্পনার অংশ হিসেবে সেলিম তার শ্যালিকা বৈশাখী শিশু হুমাইরাকে তার হাতে তুলে দিতে বলে। আসামী বৈশাখী তার শশুরবাড়ীর লোকজনের সাথে পারিবারিক সম্পর্কের অবনতি হওয়ায় উক্ত প্রস্তাবে রাজি হয়ে ভিকটিমকে বেড়ানোর কথা বলে আসামী সেলিমের কাছে তুলে দেয় ও বাড়ীতে এসে ভিকটিম হারিয়ে যায় বলে জানায়।

পরবর্তীতে আসামী সেলিম এজাহারে উল্লেখিত অন্যান্য আসামীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে শিশু হুমাইরাকে হত্যা করে লাশ গুম করে। মূলত পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। পরে নিখোঁজের দুইদিন পর তার লাশ

সোনারগাঁ থানার বড় নয়াগাঁও এলাকায় বালুর মধ্যে অর্ধেক পুঁতা অবস্থায় পাওয়া যায়।

এ হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ও র‌্যাব-১১ কর্তৃক উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL