1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

ফতুল্লায় পাচারকারী চক্রের কবল থেকে নারী উদ্ধার, আটক ৩

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪০ Time View
pachar kary

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সদর উপজেলার ফতুল্লা থেকে মানব পাচারকারী চক্রের নারী সদস্য সহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কবল থেকে পাচার করার উদ্দেশ্যে আটকে রাখা সাথী আক্তার (২৩) নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ভুইগড়স্থ গিরিধারা এলাকার কামাল হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার সহ আটকে রাখা নারীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-দিনাজপুর জেলার সদর থানার দক্ষিণ পাতেল শাহ গ্রামের সাদেক আলীর ছেলে ও ফতুল্লা মডেল থানার ভুইগড় গিরিধারার কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ ওমর ফারুক (২২), বোন শারমীন (২৫) ও মৃত মিজানের ছেলে মামুন হোসেন (২২)।

এ ঘটনায় সাথী আক্তারের স্বামী মোঃ আনিছ মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদী তার স্ত্রীকে নিয়ে ঢাকার ডেমরা থানা এলাকার ডগাইর বাজার এলাকায় আকবর হোসেনের ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। একই বাসায় একা ভাড়া থাকতো গ্রেফতারকৃত শারমীন। সে সুবাদে শারমীন তাদের পূর্ব পরিচত। কিন্ত তার চলাফেরা সন্দেহ জনক হওয়ায় বাড়ির মালিক চার মাস পূবে শারমীনকে বাসা থেকে তাড়িয়ে দেয়। রোববার বেলা ১১ টার দিকে বাদীর স্ত্রী নারায়ণগঞ্জ যাওয়ার পথে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় শারমীনের সাথে দেখা হয়। পরে শারমীন ও তার ভাইসহ অভিযুক্ত অপর আসামী কৌশলে বাদীর স্ত্রীকে গিরিধারাস্থ তাদের ভাড়া ফ্ল্যাটে কামাল হোসেনের ষষ্ঠ তলায় নিয়ে য়ায়। বাদীর স্ত্রী এ সময় ডাক চিৎকার করলে তার হাত-পা বেঁধে মুখে কাপড় গোঁজে দেয়।

এ সময় অভিযুক্তরা বাদীর স্ত্রীকে টাকার বিনিময়ে অন্যত্র পাচার করার জন্য নিজেদের মধ্যে শলা-পরামর্শ করে। অপরদিকে বাদীর স্ত্রীর ডাক-চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে তিনজনকে আটক সহ তাকে উদ্ধার করে এবং ফোন নাম্বার নিয়ে বাদীকে ফোন করে বিষয়টি জানায়। বাদী সংবাদ পেয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে  স্ত্রীকে উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, রোববার সন্ধ্যায় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয় একই সাথে গ্রেফতার করা হয় নারীসহ তিনজনকে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাদেরকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL