1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২

সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের নীচে মাটি নেই: মন্তু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৬ Time View
jobodol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেন,দমন-পীড়ন, হত্যা, নির্যাতন চালিয়ে যুবদলের নেতা-কর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে দাবিয়ে রাখা যাবে না। রক্ত দিয়েছি রক্ত আরো দিব। এক দফার আন্দোলন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীদের হামলা ও পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এই ফ্যাসিবাদী বিনাভোটের সরকার পুলিশ বাহিনী দিয়ে গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রেখেছে। তারা বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে। কোন প্রতিবাদ মিছিল বের হলেই তাদের মনে একটি আতঙ্ক কাজ করে ।

সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের নীচে মাটি নেই। তাই ক্ষমতা ধরে রাখতে পুলিশ প্রশাসন ও দলীয় সন্ত্রাসী বাহিনীকে সামনে এনে ব্যবহার করছে। আমাদের নেতাকর্মীদেরকে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে ।

মুন্সীগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকারের গুন্ডা বাহিনীরা অর্তকিত হামলা ও গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় যুবদলের নেতা-কর্মীরা মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান এবং সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক সহ- সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কায়সার আহমেদ, আরমান হোসেন, সাবেক সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি, সদস্য নবী উল্লাহ নবু,

মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, সদস্য হাবিবুর রহমান মাসুদ, জুনায়েদ মোল্লা, যুবদল নেতা কামরুল হাসান রনি, শাহজালাল কালু, আঃ হাকিম, জসিম উদ্দিন আলী রিক্সন, লিংকন খান, মোক্তার হোসেন, মানিক বেপারী, সিফাতুর রহমান রাজু, মো. হোসেন প্রমুখ।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL