1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

সোনারগাঁয়ে বালু শ্রমিকের মৃতদেহ উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ Time View
uddar
ফাইল ফটো

সোনারগাঁ  প্রতিনিধিঃ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাদল শেখ (৪৫) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের পাশ থেকে  লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। সে ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের বালুর বুস্টার মেশিনের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিল।

নিহতের ভাই রবিউল জানান, বাদল শেখের সঙ্গে শনিবার রাত ৯ টায় শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় নি। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি  আরো দাবি করেন, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নাসির উদ্দিন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার  এলাকার দেলোয়ার হোসেন দিলুর  আর্থিক লেনদেন নিয়ে কয়েকদিন আগে কথাকাটাকাটি হয়।

এসময় তারা হত্যার হুমকি দিয়েছিল। এ হত্যাকান্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে বলেও তিনি দাবী করেন। বালু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, নিহত বাদল শেখ তার বুস্টার মেশিনে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মোবাইল বন্ধ থাকায় ভেবেছিলাম সে বাড়ি চলে গিয়েছে। বর্তমানে লাইন বন্ধ রয়েছে। সকালে তার বুস্টার ঘরের সামনে মৃতদেহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকালে মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL