1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আড়াইহাজারে সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩২৯ Time View
arihajar

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে বিশনন্দী, চৈতনকান্দা, টৈটিয়া, দয়াকান্দা, খাগকান্দা, কালাপাহাড়িয়ার বিভিন্ন এলাকা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, সকাল ১০টায় এ্যাসিল্যান্ড পান্না আক্তারের নেতৃত্বে আমরা মেঘনা নদীতে অভিযান শুরু করি। এ সময় সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।

পরে জব্দকৃত কারেন্ট জাল বিশনন্দী ফেরীঘাটে জনসম্বুখে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 তিনি আরও বলেন, আড়াইহাজারে নিবন্ধনকৃত জেলে আছে প্রায় ১২০০শ’। আমরা নিষেধাজ্ঞা সময় জেলেদের তেল, আটা, ডাল ও চাল দিয়ে থাকি। কাজেই তাদের এ সময় মাছ ধরার কথা না। আমরা আশা করবো জেলেরা যেন সরকারি নিয়মকানুন মেনে চলে।

 এ সময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মোসাঃ পান্না আক্তার, আড়াইহাজার মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ ও সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

অভিযানে সহযোগিতা করেন খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ি, আনসার ও থানা পুলিশ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL