1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

কমিউনিটি পুলিশিংয়ের অনেক সদস্যের পরিবারের লোকজনও মাদক ব্যবসায় জড়িত: বস্ত্র ও পাট মন্ত্রী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৬৫ Time View
montry gazi

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে একটি র্যালী অনুষ্ঠিত হয়। 

সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এসময় পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, সাধারণ জনগণের সাথে পুলিশের সুন্দর ও ভালো সম্পর্ক রাখতেই কমিউনিটি পুলিশিং করা হয়েছে। বিশেষ করে আমাদের সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে যেমন, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ আরও অনেক সমস্যা। আর এসব সমস্যা সমাধানেই কাজ করে কমিউনিটি পুলিশ। এছাড়াও রয়েছে মাদক, কিশোর গ্যাং সমস্যা।

বর্তমান সমাজে মাদক একটা বড় সমস্যা। মাদকের লাভের পরিমান বেশী হওয়ায় অনেক বেকার মানুষ এ অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়েছে। সাংসদ শামীম ওসমান পুলিশকে কাজ করতে বলেছেন, পুলিশ কাজ করছে। হাজার হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে কিন্তু তারা ৬/৭ দিনের মধ্যে জামিন নিয়ে এসে পূণরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। এটা আইনের ব্যাপার। এ ব্যাপারে যদি আরও শক্তিশালী আইন করা যায় তাহলেই তাদেরকে রোধ করা সম্ভব। 

মন্ত্রী আরও বলেন, আইন শৃঙ্খলা আগের চাইতে অনেক ভালো। তবে কমিউনিটি পুলিশিং এর অনেক সদস্যের পরিবারের লোকজনও মাদক ব্যবসার সাথে জড়িত। যে হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই হারে পুলিশের সংখ্যা বাড়েনি। কমিউনিটি পুলিশিংয়ে যারা রয়েছে তারা যদি আরও বেশী সহযোগিতা করে তাহলে অবশ্যই সমাজ থেকে অন্যায় দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। 

কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মিহিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশসাক মঞ্জুরুল হাফিজ, র্যাব-১১ এর সিইও তানভীর মাহমুদ পাশা, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর কুমার সাহা। 

এছাড়াও উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি কাউছার আহমেদ পলাশ, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ফতুল্লা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোস্তফা কামাল, ক সার্কেল এসপি নাজমুল প্রমুখ। 

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL