1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে নৃত্যশিল্পী গণধর্ষনের শিকার, গ্রেফতার ৪

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক নৃত্যশিল্পী যুবতী (১৯) গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা যুবতী বাদী হয়ে ৭ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- সাদীপুর চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬)।

মামলার এজাহার ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির রব্বানীর কাছ থেকে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামে এক শিশুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে জেলার সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড থেকে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে ওই যুবতী (১৯)কে নৃত্য পরিবেশন করে।

পরে রাত ১টার দিকে গাড়ী না পেয়ে পায়ে হেটে নয়াপুর বাজার ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই লম্পট ইসরাফিল, রুহুল আমিন, বাবু, খোকন ও আলমসহ ৭ জনের একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পী দলনেতা আরিফকে অস্ত্রের মুখে জিম্মি করে নৃত্যশিল্পী যুবতীকে জোর পূর্বক গণধর্ষন করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম বলেন, ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করে তাৎক্ষণিক ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ৩ জন পালিয়ে যায়, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL