1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

আড়াইহাজারে নৈশ প্রহরী খুন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪০৮ Time View
khon
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোঃ হোসেন (৬০) নামের বাজারের এক নৈশ প্রহরীকে খুন করেছে অপর নৈশ প্রহরী হেসেন আলী।

বুধবার (২৩ নভেম্বর) ভোর পৌনে চারটার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারের রুস্তমালির মুদি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

নিহত হোসেন উপজেলার আগুয়ান্দী গ্রামের মৃত মোঃ হাসিবের ছেলে। অভিযুক্ত হোসেন আলী একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে হোসেন আলী পলাতক রয়েছেন।

জানাগেছে, উচিতপুরা বাজারে নৈশ প্রহরী হিসেবে প্রতিরাতের মত হোসেন ও হেসেন আলী বাজার পাহারা দিত। ভোরের দিকে দুই হোসেন প্রহরীর মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় হোসেন আলী অপর পাহারাদার হোসেনকে টর্চ লাইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে আড়াই হাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

উচিৎপুরা বাজারে অবস্থিত হোটেলের রুটির তৈরির কারিগর রঞ্জিত কুমার মিত্র বলেন, ভোর রাতে আমি দেখিছি হামলার শিকার হোসেন আলী যন্ত্রনায় ছটপট করছিলেন। পরে তাকে পানি খেতে দেওয়া হয়। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একই এলাকার ইকবাল হোসেন বলেন, আমি বাজারের মাছ পোল্ট্রিতে এসে দেখি একই বাজারে অপর নৈশ প্রহরী হোসেন আলীর সঙ্গে তার ঝগড়া হচ্ছে। এক পর্যায়ে তার কপালের পাশে ও একটু নিচে দুই আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি ঢলে পড়েন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজর থানার ওসি আজিজুল হক হাওলাদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক হোসেন আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়াও এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL