1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

৬ দিনের রিমান্ডে চনপাড়া বস্তির ‘ডন’ বজলু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪০৩ Time View
bojlo

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অস্ত্র, মাদক ও জাল নোটের পৃথক তিনটি মামলায় চনপাড়া বস্তির শীর্ষ সন্ত্রাসী ও মাদকসম্রাট বজলুর রহমান বজলুকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম আদালত রোববার (২০ নভেম্বর) দুপুরে এ নির্দেশ দেন। এর আগে পুলিশ ৩ মামলায় ৭ দিন করে মোট ২১ দিন রিমান্ড চেয়ে আদালতে উঠায়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, রূপগঞ্জ থানায় হিরোইনের জন্য ৫৫নং, জাল টাকা জন্য ৫৬ নং আর অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ৫৭/১১/২০২২ নাম্বার মামলা হয়। ৩ মামলায় ৭ দিন করে মোট ২১ দিন পুলিশ রিমান্ড চেয়ে ছিল, বিজ্ঞ আদালতে শুনানী হয়েছে। শুনানী শেষে প্রতিটি মামলায় ২ দিন করে মোট ৬ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত ১৮ নভেম্বর চনপাড়া বস্তি থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের সময় বজলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট, ভারতীয় ২৫ হাজার জাল রুপি, ৭৫ হাজার জাল টাকা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩টি মামলা করে র‌্যাব।

গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে র‌্যাব জানান, বজলুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত ২৩টি মামলার রেকর্ড পাওয়া গেছে। বজলু চনপাড়া বস্তি এলাকার মাদক কারবারের অন্যতম হোতা ও নিয়ন্ত্রক। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

এছাড়াও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তার বেশ কয়েকজন অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে। বজলু চনপাড়া বস্তিসহ আশপাশ এলাকার মাদক কারবারিদের কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা তুলতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এলাকার শীর্ষস্থানীয় পাঁচ-ছয়জন মাদক কারবারীর প্রধান সমন্বয়ক ও গডফাদার ছিলেন বজলু। বজলুর মামলার তদন্তের দায়িত্ব চেয়েছে র‌্যাব।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL