1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বন্দরে র‌্যাবের অভিযানে এ্যাম্বুলেন্সসহ মাদক উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৬০ Time View
amdad

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে অভিযান পরিচালনা করে এ্যাম্বুলেন্সসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০। তাদের দাবি আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০’র অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

আটককৃত ব্যক্তির নাম মো. এমদাদ হোসেন (৪০)। এ সময় তার কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ২১ বোতল বিদেশী মদ, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স, ১টি মোটরসাকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

র‌্যাব-১০’র অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, এ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় ওই মাদক গাঁজা ও বিদেশী মদ পরিবহণ হচ্ছে এমন সংবাদে মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বঙ্গশাসন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. এমদাদ হোসেনকে গ্রেফতারসহ ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃত মো. এমদাদ হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL