1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবার পর মেয়ের মৃত্যু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৪ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের চারজন । দগ্ধদের মধ্যে জাহিদ হোসেন (৪০) মারা গেছেন গত ২৫ ডিসেম্বর। সবশেষ  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় তার মেয়ে  লাবনী আক্তার (১২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি হন।

এদের মধ্যে জাহিদ হোসেন নামের একজন চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ডিসেম্বর মারা যান। আজ ভোরে জাহিদ হোসেনের মেয়ে লাবনী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেলেন।

তিনি বলেন, লাবনী আক্তারের শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। লাবনীর মা রুমা আক্তার (২৮) ও ভাই ইয়াছিন (৮) এখনো চিকিৎসাধীন। রুমার শরীরে ২৩ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত কারণে কয়েকমাস ধরে সপরিবারে উপজেলার ডহরগাঁও এলাকার জামাল উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন জাহিদ। তিনি স্থানীয় ফকির ফ্যাশন টেক্সটাইল মিলে চাকরি করতেন। ১৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে জাহিদের স্ত্রী রুমা রান্নাঘরে গ্যাসের চুলা চালানোর চেষ্টা করলে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।

এতে জাহিদসহ পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL