1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৮ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে বাচ্চু মিয়া (৬৪) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। এসময় ওই ব্যবসায়ী এক ছিনতাইকারীকে জড়িয়ে ধরে আটকের চেষ্টা করলে অপর এক ছিনতাইকারী তার হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে আহত করে। একপর্যায়ে তিনি ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। রবিবার ভোর সোয়া ৫ টার দিকে কদমতলী এমডব্লিউ স্কুলের দক্ষিন পাশের রাস্তায় এ ঘটনাটি ঘটে। চিকিৎসা শেষে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।

আহত বাচ্চু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় ভোরে তিনি যাত্রাবাড়ি আড়তে মাছ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে কদমতলী এমডব্লিউ স্কুলের দক্ষিন পাশের রাস্তায় আসলে একটি কালো রংয়ের মোটর সাইকেলে করে ২/৩জন যুবক ছেলে এসে তার পথরোধ করে সঙ্গে থাকা বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিয়ে একজনকে জড়িয়ে ধরলে অপর ছিনতাইকারী তার হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে ওই টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তনাধিন রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL