1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে হাসপাতালের ভেতরে ফার্মেসি কর্মচারীর রহস্যজনক মৃত্যু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪১ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে জহিরুল ইসলাম(৪০) নামের এক ফার্মেসী কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে জহিরুলের স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ করেন।

বুধবার সকালে সোনারগাঁয়ের চৌরাস্তা এলাকায় অবস্থিত নতুন সেবা হাসপাতালে এঘটনা ঘটে। জহিরুলের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে হাসপাতাল থেকে জহিরুলের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।

জহিরুল ওই হাসপাতালের ঔষধের ফার্মেসিতে দীর্ঘদিন ধরে স্টাফ হিসেবে কাজ করত। সে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জহিরুলের ছোট ভাই কামরুল ইসলাম বাবু জানান, প্রতিদিনের মতো তার ভাই জহিরুল মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি থেকে রাতের খাবার শেষে নতুন সেবা হাসপাতালে তার কাজে যোগ দেয়। গতকাল বুধবার সকালে কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও সে বাড়ি ফিরেনি। পরে হাসপাতল থেকে ফোনে জানানো হয় জহিরুল মারা গেছে।

পরে পরিবারের সদস্যরা  হাসপাতালে এসে জহিরুলের মরদেহের বাম পায়ে এবং হাতে একাধিক ইনজেকশন পুশ করার চিহৃ দেখতে পান। এছাড়া পায়ে  রশি জাতীয় কিছু দিয়ে বাঁধার চিহ্ন পাওয়া গেছে। সবকিছু দেখে এটা পরিকল্পিত হত্যাকান্ডই মনে করছেন পরিবার।

হাসপাতালের মালিক মনিরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় জহিরুল ডিউটি করে রাতে হাসপাতালে তার শয়ন কক্ষে শুয়ে পড়েন। সকালে তাকে ডাকতে গেলে কোন সারা শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখেন সে নিথর অবস্থায় পরে রয়েছে। প্রাথমিক ভাবে চিকিৎসা  দেয়ার চেষ্টা করা হয় পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে মারা গেছে। পরে কর্তৃপক্ষ তার স্বজনদের খবর দেয়।

এব্যাপারে সোনারগাঁ থানার ওসি(তদন্ত) আহসানউল্লাহ জানান,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে হসপাতালের মালিক মনিরুল ইসলাম, নাইট শিফট ম্যানেজার মুস্তাফিজুর রহমান, ডাক্তার নাজমুল আলম হাসান, ওয়ার্ড বয় মিন্টু মিয়া, ডে শিফট ম্যানেজার আক্তারুজ্জামানকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রির্পোট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে সিসি টিভির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এগুলো দেখে মূল ঘটনা বের করা সম্ভব হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL