1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

মদনগঞ্জে মৃত ও পঙ্গু শ্রমিকদের নামে শ্যালক-দুলাভাইয়ের চাঁদাবাজি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪২৮ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ বাসস্ট্যান্ড পরিবহন চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। কোন ভাবেই বন্ধ হচ্ছে না পরিবহন চাঁদাবাজি।  মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির নাগের ডগায় ভুয়া বানোয়াট রশিদ তৈরি করে ট্রাক সহ বিভিন্ন যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করছে একটি গ্রুপ।

জানা গেছে, ঢাকা বিভাগ শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার কথিত সভাপতি আসাদুজ্জামান খোকনের সেল্টারে তার শ্যালক ডেকোরেটর শ্রমিক সোহেল সহ একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে পরিবহন থেকে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এই চক্রের বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ হয়েছে বহুবার।

এছাড়া, র‌্যাব ও ডিবি পুলিশ একাধিকবার চাঁদাবাজির টাকা ও রশিদ সহ এই চক্রের সদস্যদের গ্রেফতার করে। সড়কে চাঁদাবাজির মূলহোতা ডিস সোহেল এসব মামলায় আসামী হলেও জামিনে এসে চাঁদাবাজি অব্যহত রেখেছে। বন্দর থানা ও মদনগঞ্জ ফাড়ির মধ্যবর্তী মদনগঞ্জ  বাস স্ট্যান্ড চলছে প্রকাশ্যে পরিবহন চাঁদাবাজি।

মদনগঞ্জ ফাঁড়ি পুলিশের নাকের ডগায় পেশাদার এই চাঁদাবাজদের পরিবহন থেকে চাঁদা উত্তোলন নিয়ে চালক ও সচেতন মহলে নানা সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আন্তজিলা ট্রাক চালক ইউনিয়নের নামে মৃত ও পঙ্গু সদস্যদের কল্যাণে রশিদ তৈরি করে চাঁদাবাজির মহা উৎসবে মেতেছে খোকন, সোহেল গং। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভুয়া এই রশিদের মাধ্যমে ট্রাক সহ বিভিন্ন পরিবহন থেকে হাজার হাজার টাকা তুলে মৃত ও পঙ্গু শ্রমিকদের নামে চাঁদার টাকা ভগ্নিপতি ও শ্যালক মিলে আত্মসাৎ করছে।  মদনগঞ্জ বাস স্ট্যান্ড দিয়ে প্রতিদিন শত শত ট্রাক বিভিন্ন জেলা থেকে বসুন্ধরা,  ইনসি সিমেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করে। পরিবহনের চালকও হেলপারদের নানা ভয়ভীতি দেখিয়ে এই চাঁদাবাজ চক্রটি রশিদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।

একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে থেমে নেই ভগ্নিপতি ও শ্যালকের চাঁদাবাজির মহোৎসব। এ ব্যাপারে ভুক্তভোগীরা আবারো প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন, সেই সাথে এই চাঁদাবাজদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা সহ গ্রেফতারের দাবী জানিয়েছেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL