1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রুপগঞ্জে বয়লার বিষ্ফোরন: চলে গেল দগ্ধ ইব্রাহিম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৫৬ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ সাতজনের মধ্যে সবাই মারা গেলেন।

বুধবার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোপটা এলাকায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের স্টিল মিলে বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হন।

দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসার পরপরই শংকর (৪০) নামে একজন শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াছ (৩৫)।  এরপর শুক্রবার সকালে নিয়ন (২০) ও দুপুরে মারা যান আলমগীর হোসেন (৩০)।

পরে শুক্রবার রাত ১১টার দিকে গোলাম রাব্বী (৩৫) এবং শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জুয়েল (৩৫) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হলো ইব্রাহিমের।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবক মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL