1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

দু’দলের সমাবেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৯৬ Time View
tolashi

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বৃহস্পতিবার থেকে তল্লাশি শুরু করে পুলিশ।

শুক্রবারও (২৮ জুলাই) বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সকালে মহাসড়কের মৌচাক, সাইনবোর্ড পয়েন্টে এমন দৃশ্য দেখা যায়।

ঢাকাগামী দূরপাল্লার ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। এছাড়া বাসে থাকা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতেও দেখা যায়।

এদিকে সমাবেশ থাকায় অন্য দিনের তুলনায় আজ সড়কে পরিবহনের চাপ অনেক কম দেখা গেছে। ফলে ছুটির দিনেও গন্তব্যে পৌঁছাতে গাড়ির জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তবে তল্লাশি চললেও এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

রাজধানীর নিউমার্কেট যেতে চিটাগাংরোডস্থ শিমরাইল মোড়ে আসেন আশরাফ আলী। তার সঙ্গে কথা বললে তিনি বলেন, জরুরি কাজে নিউমার্কেট এলাকায় যাওয়া লাগবে তার। অনেক কষ্টে বাস পাওয়া গেলেও বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশির শিকার হতে হচ্ছে। এ কারণে গন্তব্যস্থলে যেতে দেরি হচ্ছে।

ইসমাইল হোসেন নামের এক যাত্রী বলেন, বার বার তল্লাশির কারণে আমাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তবে কোনো চেকপোস্টেই গাড়ি দীর্ঘক্ষণ আটকে রাখেনি পুলিশ। তল্লাশি শেষ হওয়া মাত্রই গাড়ি ছেড়ে দিচ্ছে।

চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মো¯Íফা বলেন, চেকপোস্ট বসানো আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ আছে। এজন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার নাশকতা না হয়, এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।

ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, রাজধানীর অন্যতম প্রবেশমুখ সড়ক এটি। তাই কাউকে সন্দেহ মনে হলে তাকে তলøাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL