1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ জেলেরা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪৮৯ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) শাহিনুর রহমানের বিরুদ্ধে জেলেদের মারদর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

সোনারগাঁয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে মাছ ধরতে আসা জেলেদের কাছ থেকে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে মাসিক চাঁদা সহ প্রতিদিন রাতে চাঁদা আদায় করছে এসআই শাহিনুর রহমান।

এসআই শাহিনুর রহমান কর্তৃক মারধরের শিকার মাছ ব্যবসায়ী রহম আলী জানান,আজ ২৬ জুলাই বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘনা নদীতে মাছ ধরার সময় রহম আলীর নিকট থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে এসআই শাহিনুর রহমান। এসময় রহম আলী অনেক অনুরোধ করে বলেন আমার কাছে টাকা নেই। আমি বাড়িতে ফোন করে বলি টাকা পাঠাতে। ফোন করার কথা বললে এসআই শাহিনুর রহমান তাকে একাধিকবার চর থাপ্পর মারে।

পরবর্তীতে বিষটি ৪০০০ টাকায় রফাদফা হয়। তাছাড়া সুজন ও জাকির মোলøা নামের আরও দুই জেলেকে আটক করে ৬০০০ টাকা চাঁদা নেন তিনি। তাছাড়া পছন্দ মতো বড় বড় মাছ বিনা টাকায় নিয়ে যায় এসআই শাহিনুর রহমান সহ নৌ পুলিশের অন্যান্য সদস্যরা।

নদীতে চলাচলরত প্রতিটি বালুবাহী বাল্কহেড থেকে ২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত এবং মাছ ধরার ট্টলার থেকে মাসিক মোটা অংকের চাঁদা আদায় করে বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি।

গত রমজান মাসেও নুনেরটেক থেকে একটি মাছ ধরার ট্রলার আটক করে পরবর্তীতে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় এসআই শাহিনুর রহমান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরেক জেলে জানান,গত কোরবানি ঈদের এক সপ্তাহ আগে একটি পিকাপ ভর্তি চায়না জাল আটক করে দেড় লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয় এসআই শাহিনুর রহমান।

এসব অপরাধ কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে এসআই শাহিনুর রহমান নিজেকে নির্দোষ বলে দাবী করেন তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি।

বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাব্বেরুল হক বলেন,এ বিষয়ে আমি কিছু তথ্য প্রমাণ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL