1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

কাঁচপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পদযাত্রা পন্ড

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৭০ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল সারে ৩ টায় উপজেলার কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে ঢাকা-সিলেট ও ঢাকা-চটগ্র্রাম মহাড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ার সেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার জেলায় জেলায় ছিল পদযাত্রা কর্মসূচী। এজন্য বিকেল ৩টা হতেই জেলা বিএনপির সেক্রেটারী গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু,ও আজহারুল ইসলাম মান্নানের অনুসারী এবং আড়াইহাজারের মাহমুদুর রহমান সুমন, সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকে। তবে আগে থেকে মোতায়েন করা পুলিশ নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।

বিকেল সাড়ে ৩টায় কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে লাঠি-সোঁটা নিয়ে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা এসময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের সড়কে অবস্থান নিতে বাঁধা দিলে এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা রাস্তা থেকে সরে গিয়ে লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে পুলিশের উপর আবারও ইটপাটকেল ছুড়তে থাকলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রায় আধা ঘণ্টা খানিক ধাওয়া পাল্টার সময়ে পুলিশ টিয়ার সেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার সেল ও গুলি ছুড়েছে। এতে সংঘর্ষ শুরু হয় এসময় আমাদের নেতাকর্মীরা আহত হন।

পুলিশ বলছে, বিনা অনুমতিতে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছিলেন বিএনপি নেতাকর্মীরা। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং বিশৃঙ্খলা এড়াতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL