1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

কবির হত্যা: “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত” আসামী কাজল গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫১৭ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার ব্যবসায়ী কবির হোসেন হত্যার “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত” পলাতক আসামী মোঃ কাজল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রবিবার ১৫ অক্টোবর জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা হতে আসামী’কে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু স্বাÿরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃত আসামী জেলার ফতুল্লা থানার মামলা নং-৪৩, তাং-২২/০৪/২০১১ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ এর যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী।

প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ফতুলøা থানার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া ঝুট ব্যবসায়ী কবির হোসেন (৩৫)। রাত ১ টার দিকে ফোন করে ভিকটিমকে তার ভাড়া বাসা থেকে ডেকে নেয় অভিযুক্ত আসামীরা।

এরপর আর বাড়িতে ফিরেননি কবির হোসেন। পরদিন সকালে পাশের এলাকার একটি ডোবা থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ফতুলøা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে বেড়িয়ে আসে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে ভিকটিম কবির হোসেনকে হত্যা করা হয়েছে।

দীর্ঘ ১ যুগ পর আদালত সোমবার মামলাটির রায় ঘোষণা করেন। গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা  এ রায় ঘোষণা করেন। রায়ে নারীসহ ২ জনকে আমৃত্যু কারাদন্ড ও পাচঁজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আমৃত্যু কারাদন্ড প্রাপ্তরা হলেন, ফতুল্লার সিয়াচর এলাকার সালেহা বেগম ও মনির হোসেন। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, কাজল মিয়া, মোঃ জুয়েল, নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মোঃ লিটন মিয়া।

এই নৃশংস হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত পলাতক আসামী’কে গ্রেফতারের লক্ষ্য র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কাজল মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানার নিকট হস্তান্তর করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL