1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে শিক্ষার মান উন্নত হবে: ডিসি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫৮৭ Time View
dc

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিশ্ব শিক্ষক দিবসে দুইজন জন শিক্ষক ও ১ জন শিক্ষানুরাগীকে সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের হলি উইলস স্কুল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই তিন গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

গলাচিপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহারকে প্রদান করা হয় ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষা সন্মাননা’, পাঠানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মণকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষা সন্মাননা’ এবং  ফতুল্লার লামাপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আমান উল্লাহকে প্রধান করা হয় ‘শিক্ষাবিদ আশেক আলা মাস্টার শিক্ষা সন্মাননা’।

সম্মাননা স্মারক তুলে দেয়ার পর প্রেরণাদায়ক বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এ জন্যই সব দেশে শিক্ষকতাকে মহান পেশা হিসেবে সম্মান করা হয়।

তিনি বলেন, সবসময় শিক্ষকদের সম্মান করতে হবে, তাদের মর্যাদার আসনে রাখতে হবে। গুণী শিক্ষকদের মাধ্যমে দেশে গুণগত শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সচেতন নাগরিক আমাদের সবাইকে শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি গুণী শিক্ষকদের সহযোহিতায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু, নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও বিশিষ্ট শিল্পপতি আবুল হাসনাত কবির।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL