1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফতুল্লায় ভূমিদস্যূ রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

শেখ হাসিনা হিমালয় পর্বতের চেয়েও শক্তিশালী – শামীম ওসমান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৮৫০ Time View
samim osman

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন,গতকাল আমাকে ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। অপরিচিত নম্বর থেকে ফোন করো বলে- ‘তোর মৃত্যুর সময় এসে গেছে।’ কাদেরকে ভয় দেখান? আমরা ’৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না।”

২০ নভেম্বর সোমবার বিকেলে ফতুল্লার পঞ্চবটী এলাকায় আগুন, সন্ত্রাস, জ্বালাও পোড়াও ও নৌরাজ্যের বিরুদ্ধে শামীম ওসমানের ডাকা শান্তি মিছিলের আগ মুহূর্তে শান্তি সমাবেশে একথা বলেন তিনি।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে অনেক আঘাত আসবে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। পৃথিবীর সকল রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারো করুণায় নয়। তিনি আরও বলেন,শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ নেই। কারন তিনি হিমালয় পর্বতের চেয়েও শক্তিশালী।

তিনি আরো বলেন, ২০০১ সালে ওরা ক্ষমতায় এসে আমাদের বহু নেতাকর্মীদের হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নেইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সেজন্যই এতদিন শেখ হাসিনা ক্ষমতায়।

তিনি উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। লিংক রোড প্রস্তুত হচ্ছে। এই পুরাতন সড়কও ১৪০ ফিট চওড়া হচ্ছে। এখানে ফ্লাইওভার হবে। নাগিনা জোহা সড়ক হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই আইটি ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট হবে। শুধু ফতুল্লাতেই আমরা ৬০০ কোটি টাকার কাজ করেছি। আমরা মানুষকে ভালোবাসি। শেখ হাসিনা আমাদের ভালোবাসতে শিখিয়েছে।’

পরে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শান্তি মিছিল বের করেন তিনি। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা কৃষক লীগের সভাপতি এড.ওয়াজেদ আলী খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন বেগম,

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ আহমেদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু সহ অনেকে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL