1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সড়ক দুর্ঘটনায় আহত বিটিভি’র সাংবাদিক মোস্তফা বাবুলের মৃত্যু

এস এ রকিব, জামালপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৫৮৯ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় আহত সাংবাদিক গোলাম মোস্তফা বাবুল (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা যান গুনী এই সাংবাদিক 

সাংবাদিক মোস্তফা বাবুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে তানিয়া ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

সাংবাদিক মোস্তফা বাবুল মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জামালপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি তার ৪০ বছরের কর্মজীবনে দৈনিক জনতা, সাপ্তাহিক পূর্বকথা, সাপ্তাহিক জামালপুর বার্তা, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

 সাংবাদিক মোস্তফা বাবুলের কন্যা তানিয়া জানান- গত ৪ নভেম্বর সকালে পেশাগত দায়িত্বপালনের জন্য জামালপুর পুলিশ লাইন্সে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাংবাদিক মোস্তফা বাবুল। পুলিশ লাইন্সের কাজ শেষে দুপুরে ব্যাক্তিগত কাজের জন্য তিনি ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনে করে জামালপুর থেকে সরিষাবাড়ি স্টেশনে যান। পরে সেখান থেকে উপজেলার চাপারকোনা যাবার জন্য একটি ব্যাটারী চালিত অটোরিশায় উঠেন। এসময় পিছন থেকে একটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে জোড়ে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাত পান সাংবাদিক মোস্তফা বাবুল।

 তানিয়া আরো জানান- স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুরের শহরের বাড়িতে আনা হয় সাংবাদিক মোস্তফা বাবুলকে। এসময় অবস্থার অবনতি হলে রাতে জামালপুর শহরের ডায়াবেটিস জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকার ইউনাইটেড হাসপাতাল পাঠানো হয়। সেখানে ৫ নভেম্বর তার মস্তিষ্কে অস্ত্রোপ্রচার করা হয়।

এরপর থেকে তিনি আইসিইতে ছিলেন। এসময় তিনি শুধু মাঝে মধ্যে চোখ খুলতেন। তবে কোনো কথা বলতে পারতেন না। রোববার রাতে তার অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়ার পর রাত ১২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 সাংবাদিক মোস্তফা বাবুলের এই অকাল মৃত্যুতে শোকাহত পুরো জেলার সাংবাদিক সমাজ। তারা দ্রত সেই মোটরসাইকেল চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL