1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

তারেক রহমানের নেতৃত্বে কঠিনতর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবোঃ আজাদ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪১৫ Time View
mXsojol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল, আলোচনা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ মে) বাদ জুম্মা নগরীর মিশন পাড়ায় এ কর্মসূচী পালন করা হয়। 

কর্মসূচীতে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। 

এসময় নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির প্রতি আমাদের দ্বায়িত্ববোধ রয়েছে আর সেই দ্বায়িত্ববোধ থেকেই আমাদের সকলের কাজ করা উচিত। এই স্বৈরাচারী সরকার তারা যে ইতিহাস বিকৃত করতে চায়, আপনারা মন থেকে চিন্তা করে দেখুনতো জিয়াউর রহমানকে কি মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন ?  স্বাধীনতার ঘোষনাতো জিয়াউর রহমানই দিয়েছেন। এটাই বিকৃত করার চেষ্টা করে এই সরকার। কিন্তু এটা কি পেরেছে, এটা সম্ভব নয়।

এটা মানুষের মনের মানচিত্রে আকাঁ আছে। এই মনের মানচিত্র থেকে কখনো এটা দূর করা সম্ভব না। আপনারা অপচেষ্টা করতে পারবেন কিন্তু কখনো লাভ হবে না। এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারা এখনো তার জন্য দোয়া করেন। আমরাও দোয় করি তার জন্য।

কারন ওনারই অবদান এ সোনার বাংলা। মাছে ভাতে ভাঙ্গালী, সোনার বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। আজকে তারেক রহমান এদেশের মানুষের অধিকার রক্ষার্থে, ভোটের অধিকার রক্ষার্থে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তিনি যুদ্ধ ঘোষনা করেছেন। এটা গণতান্ত্রিক যুদ্ধ। এ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ,

এদেশের মানুষের জন্য যুদ্ধ।

আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কঠিনতর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ এবং এদেশের প্রধানমন্ত্রীত্ব নিয়ে এদেশ নেতৃত্ব দিবেন তারেক রহমান। যতদিন পর্যন্ত এ স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহবায়ক এ্যাড. সরকার হুমায়ন, ফতেহ রেজা রিপন, জেলা বিএনপির নেতা মোশারফ হোসেন,

মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা মিলাদ ও দোয়া শেষে রান্না করা খাবার বিতরন করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL