1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

রুপগঞ্জে শিশু অপহরন করে হত্যায় যুবকের মৃত্যুদন্ড

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪২৭ Time View
adalot

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জে তাইজুল ইসলাম নামে সাত বছরের এক শিশুকে অপহরণ করে হত্যার দায়ে সুজন (২৭) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত সুজন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা শিশু অপহরণ করে হত্যা মামলায় আদালত এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি রূপগঞ্জের ভুলতা থেকে সাত বছরের শিশু তাইজুল ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুর বড় ভাই মাজহারুল ইসলামকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে শিশুর বাবা আব্দুল আউয়াল অনেক অনুরোধ করে একটি নাম্বারে পাঁচ হাজার টাকা বিকাশ করে।

পরে টাকা বিকাশ করার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে আসামি সুজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান ঘটনাটি গোপন করার জন্য তাইজুলকে হত্যা করে রূপগঞ্জের গোলাকন্দাইল বালুর মাঠের কচুরি পানার মধ্যে ফেলে দিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল আউয়াল রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL