1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

পুলিশের নাশকতা মামলায় মুক্তিযোদ্ধার সন্তান হাজতে!

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৮১ Time View
fothulla

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কই গেলা! আমার বাবারে…আমার বাবারে নিয়া যাইতাসে গা। আমার বাবাডারে কেউ বাঁচা। আমার বাবাই তো কোন দোষ করে নাই। আমার বাবাডারে কেন নিয়া আইলা তোমরা। এভাবেই বিলাপ করে কাঁদতে দেখা যায় প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেন স্ত্রী স্বপ্না বেগমকে ছেলের জন্য।

মঙ্গলবার (৩০ জুলাই)  দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে পুলিশের করা নাশকতা মামলায় গ্রেফতার পর আদালত থেকে কারাগারে প্রেরণের সময় এভাবেই শিপনের মায়ের বিলাপ দেখা যায়।

বিলাপ করতে করতে তিনি বলেন,আমার বাবাডা(শিপন) তো মুক্তিযুদ্ধের সন্তান। আমার বাবাডা তো কোন দোষ করে নাই। রাস্তা থাইক্কা আমার পোলাডারে ওরা ধইরা আনছে। আমার পোলাই কিচ্ছু করে নাই। আমার পোলাডারে কন ওরা যেন ছাইড়া দেয়।

গত ২২ জুলাই জালকুড়ি থেকে সিদ্বিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে শিপন(২৫) কে। সে জালকুড়ির কড়ইতলার প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের ছেলে। আজ ৩০ জুলাই সিদ্বিরগঞ্জ থানা পুলিশের করা নাশকতা মামলায় আদালতে রিমান্ড চেয়ে তোলা হয়।

এসময় স্বপ্না বেগমমে বিলাপ করতে করতে আরো বলতে দেখা যায়,আমার পোলাডা ভালো। সবাই জানে।আমার পোলায় কোন দোষ করে নাই। নিরাপরাধ পোলাডারে ওরা গত(২২ জুলাই) সোমবার তুইল্লা আইন্না আজকা কোর্টে তুলছে। কেউ আমার পোলাডারে বাঁচা। আমার বাপ মরা পোলাডারে কেউ বাঁচা। ও তো কারো ক্ষতি করে নাই।কোন অন্যায়ও করে নাই।

এবিষয়ে শিপনের আইনজীবীর সাথে কথা হলে তিনি জানান,আমরা এখনো পর্যন্ত মামলার এজাহার পাইনি। আমাদের আদালত থেকে কোন মামলার এজাহার দেওয়া হয়নি। নাম দিয়ে আমরা জামিন চেয়েছিলাম কিন্তু আদালত তা নামঞ্জুর করে রিমান্ড দিয়েছে। কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং কত নাম্বার আসামী তাও আমরা বলতে পারছি না। চেষ্টা করা হচ্ছে মামলার এজাহারের জন্য।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL