1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

বাবাকে একটু দেখতে পেয়ে দুই বছরের শিশুর কোলে উঠার আর্তনাদ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৫৫ Time View
fothulla

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দুই বছরের শিশু এখনো জানে না তার বাবাকে পুলিশ কেন হাতে হাতকড়া পুরিয়ে কেন নিয়ে যাচ্ছে। বাবাকে দেখার পর খুঁজছে আর ডাকছে।এ চিত্র আজ আদালতপাড়ায় দেখা যায়।

৩১ জুলাই বুধবার দুপুরে আদালত থেকে কারাগারের প্রিজন ভ্যানে আসামীদের নেবার সময় দেখা যায় এ চিত্র।

গত ৫ দিন আগে ভূইঘর থেকে মিজানুর রহমান মুন্সিকে গ্রেফতার করে ডিবি। আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এখনো জানে না পরিবার কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পূর্বেও নেই কোন মামলার রেকর্ড। তবে পুলিশের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মিজানুর রহমানের চাচাতো ভাইয়ের সাথে কথা বললে জানা যায়,কোন অভিযোগ ছাড়াই হঠাৎ ডিবি পুলিশ গত পাঁচ দিন আগে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। এ কয়দিন একবার থানা একবার ডিবি কার্যালয় করতে করতে তাদের সময় গেছে। কি কারনে গ্রেফতার করা হয়েছে সেটাও জানে না। কোটা সংস্কার পরবর্তী সহিংসতায় নেই মিজানুর এর কোন সংযোগ। খুব সাধারণ একজন মানুষ সে।

মিজানুর রহমানের স্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান,আপনেরা দেখতেই পাচ্ছেন আমার দুধের বাচ্চাটা তার বাবাকে খুঁজছে। বাবার জন্য বারবার কান্না করছে। একটু পর পরই বাবাকে খুঁজতাছে আর কান্না করতাছে। সে এখনো জানে না তার বাবাকে পুলিশ গ্রেফতার করছে। আমরা তো কিছু করি নাই তাহলে কেন আমার ছোট বাচ্চাটা তার বাবাকে দেখতে পাচ্ছে না। কেন অবুঝ বাচ্চাটা কান্না করছে তার বাবার জন্য কি দোষ আমাদের? আমরা এই দেশের নাগরিক তাই!

তিনি আরো জানান,৫ দিন আগে আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে আসে।এই কয়দিন কোর্টে পাঠায় নাই। আজ পাঠাইছে।কি মামলায় বা কি কারনে গ্রেফতার করছে আমরা নিনেরাও জানি না। এখন পর্যন্ত জানি আমার স্বামীকে কি জন্য গ্রেফতার করা হয়েছে। আজকে কোর্টে তুলছে এখনো আইনজীবী ধরা হয়নি। এখন যাবো আইনজীবির কাছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL