1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে

দল ও মতের উর্ধ্বে জাতি ধর্ম নির্বিশেষে সকলে বন্যার্তদের পাশে দাঁড়াই- জাহাঙ্গীর আলম

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩১৫ Time View
ismail

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সারা দেশের অব্যাহত রয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বানভাসি অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদ কর্তৃক আয়োজিত এবং বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র ছাত্রী পরিষদ এর সার্বিক পরিচালনায় ত্রাণ সামগ্রী ও অর্থ সংগ্রহ কার্যক্রম তদারকি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ বন্যা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে দেশের সকলকে বন্যার্তদের সহায়তা করার আহবান জানান।

বৃহস্পতিবার ২৯ আগষ্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদ এর কার্যকরী সভাপতি ও শ্রমিক জাগরণ মঞ্চ এর কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদ এর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সভাপতির বক্তব্যে শ্রমিক জাগরণ মঞ্চ’র কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক বলেন, আজ আমরা সকলে বানভাসি মানুষের জন্য যে সকল ত্রাণ সামগ্রী সহায়তা করছি এটাকে ত্রাণ বলবো না এটা হলো মানবিক সহায়তা। আমরা সবাই মিলে মিশে এই মানবিক কাজে সহায়তা করবো যে যেভাবে পারি। দেশের বন্যায় কবলিত বেশ কিছু জেলার সাধারণ মানুষ আজ আশ্রয় ও খাদ্য সংকটে পতিত। তাদের কথা চিন্তা করে মানবিক দিক থেকে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে মানবিক সাহায্য ও সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানাই।

মানুষ মানুষের জন্য এই উক্তি ভুলে গেলে চলবে না। তাই বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের বিত্তবান শ্রেণী এবং খেটে খাওয়া সাধারণ শ্রমিক কর্মচারীরা মানবিক সহায়তা অব্যাহত রাখতে আহবান জানাই। তিনি আরও বলেন, সংকট চিরকাল থাকবে না কিন্তু বিপদের সময়ের সহায়তা চিরকাল মনে রাখবে বানভাসি অসহায় মানুষ। আমরা দল ও মতের উর্ধে জাতি ধর্ম নির্বিশেষে সকলে বন্যার্তদের পাশে দাঁড়াই।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদ এর সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহামুদ হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর আলম জাগু, আবু সাহিদ, আবু সুফিয়ান, জেসমিন আক্তার, রমজান, রাজু, মেঘলা, প্রিয়া, মুন, আলমগীর, খলিলুর রহমান, নান্নু মিয়া, সোহাগ, ফারুক আহমেদ প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL