1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

আওয়ামী লীগের পেতাত্মারা অপকর্ম করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৩ Time View
bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৬তম কারামুক্তি দিবস ও সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপির বৃহৎ অংশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দেওভোগ পার্ক সংলগ্ন এলাকায়  এ সভার আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির আহ্বায়ক হাজ্বী ফারুক হোসেনের  সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য এবং সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য এ্যাড. বিল্লাল হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, এ্যাড. শরিফুল ইসলাম শিপলু ও ১৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক দিদার খন্দকার।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, অনেক ত্যাগের পর ছাত্র-জনতার নিরলস চেষ্টার পর ৫ আগষ্ট আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের পেতাত্মারা নানা অপকর্ম করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আপনাদের সবার প্রতি আহ্বান রইলো, আওয়ামী লীগ লুটপাট করে দেশটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। এখন দেশকে পূর্নগঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন অপশক্তিকে তাদের অপচেষ্টা সফল করতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে অনেকেই এই পেতাত্মাদের সহযোগীতা করছে। মামলা দিবে না বলে টাকা নিচ্ছে শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজী, দখলবাজী করে অবৈধ ভাবে অর্থ নিজেদের পকেটে ভরছে। আবার সেই অপকর্মের দোষ বিএনপির নেতাদের উপর চাপিয়ে দিচ্ছে। এরা সবাই প্রকৃত বিএনপির নেতাদের কাছে পরিচিত। সব কিছুর হিসাব করা হচ্ছে, কেন্দ্রীয় নেতারা ঘুমিয়ে নেই অচিরেই আপনাদের অপরাধের শাস্তি পাবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির নেতা তোফাজ্জল হোসেন মির্জা, হাজ্বী তাহের আলী, মোঃ হোসেন কাজল, মোঃ সাফী, হাজী শফিউদ্দিন সোহেল,  হাজি মোহাম্মদ শাহীন নাম দেয়ান, নুর ইসলাম, মনির মল্লিক, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক এড. শহীদ সারোয়ার,

বিএনপি নেতা এম.আর মনির হোসেন, শহীদ হাসান, বাবুল, আনোয়ার হোসেন দেওয়ান, জয়নাল আবেদীন জনি, ইফান, আক্তার হোসেন, রফিক, হাজ্বী গোলাম মোস্তফা, আহসান খোকন প্রমূখ নেতৃবন্দ।

বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL