1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আব্দুর রহমানের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪২ Time View
rohoman

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কিং বাহাদুর শাহ এর ১৬ তম বংশধর দাবি করা আব্দুর রহমান ও তার দুই ছেলের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে ফতুল্লা মডেল থানায়। উত্তর মাসদাইর কেতাবনগর পুলিশ লাইন সংলগ্ন এলাকার মৃতঃ সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম নিজে বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে নজরুল ইসলাম (৪৭) উল্লেখ করেন, তার মালিকানাধীন মাসদাইর মৌজাস্থিত ৪৯ শতাংশ জমিতে ১০/১২ দিন পূর্বে হইতে নির্মান কাজ চলে আসছিলো। গত ৭/৮ দিন পূর্বে উত্তর মাসদাইর কেতাবনগর এলাকার আব্দুর জব্বার মিয়ার ছেলে কিং বাহাদুর শাহ এর ১৬ তম বংশধর দাবি করা আব্দুর রহমান ও তার দুই ছেলে আশিক (২৮) ও আরাফাত (২৪) এবং হাসেন আলীর ছেলে শহিদ (৫০) ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে নির্মান কাজ বন্ধ করে দিবে বলে হুমকী ও ভয়ভীতি প্রদান করে।

পরে গত ২২ আগষ্ট আব্দুর রহমানের নেতৃত্বে ও তার দুই ছেলে এবং শহিদ সহ অজ্ঞাত নামা ১০/১২ জন প্রত্যেকের হাতে ধারালো ছোরা, চাকু, লোহার রড, কাঠের ডাসা এবং দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে বাদীর সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে আবারো ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

নজরুল ইসলাম দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে এবং এলোপাথারী মারপিট করে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এসময় নজরুল ইসলামের পকেটে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও তার সম্পত্তিতে থাকা টিনের বেড়া যার মূল্য ১ লক্ষ টাকা তা ভাংচুর করে নিয়ে যায়।

নজরুলের ডাক চিৎকারে আশে পাশে থাকা লোকজন ছুটে আসলে আব্দুর রহমানের দাবিকৃত চাঁদা না দিয়ে নির্মান কাজ করলে তাকে হত্যা করার হুমকী প্রদান করে চলে যায়। পরে লোকজনের সহযোগীতায় নজরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করে।

এ বিষয়ে নজরুল ইসলাম নিজে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

এদিকে বুধবার অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে বিবাদী কাউকে না পেয়ে রাতে থানায় বাদী ও বিবাদীকে হাজির হওয়ার নির্দেশ প্রদান করে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমানকে তার মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL