1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

পাওনা টাকা চাওয়ায় গার্মেন্টসকর্মীকে ছুড়িকাঘাতে হত্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৬ Time View
nihoto
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জিহাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া পূর্নবাসন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহত জিহাদ রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৭ নং ওয়ার্ডে জামাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করত।

নিহত জিহাদের মা রিনা বেগম জানান, ৮ মাস আগে তার ছেলে জিহাদের কাছ থেকে একই এলাকার শিপলু ও আবু বকর ১৭ শ টাকা ধার নেন। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

তারা মারধর জাহিদকে করে। একপর্যায়ে আবু বকর ধারাল ছোড়া দিয়ে জাহিদের পায়ে আঘাত করে। পরে মুমূর্ষ অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তাকে  ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জুবায়ের হোসেন জানান, চনপাড়ায় ছুড়িকাঘাতে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL