1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

পূর্ণবাসনের দাবীতে নাঃগঞ্জে উচ্ছেদকৃত কুমুদিনীবাসীদের মানববন্ধন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ Time View
dolal

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের কুমুদিনী বাগানের উচ্ছেদকৃত অসহায় ভূমিহীন পরিবারদের পূর্ণবাসনের দাবীতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় খানপুরস্থ মেট্রোহল সংলগ্ন কুমুদিনী বাগানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় কুমুদিনীর ট্রাস্টের মহা পরিচালক রাজীব সাহার নিকট কয়েক শতাধিক উচ্ছেদকৃত ভূমিহীন পরিবার পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন করে।মানববন্ধনে উচ্ছেদকৃত কুমুদিনীবাসীরা বলেন,আমরা তো রোহিঙ্গা না।আমরা এখানে বাপ দাদার আমল থেকেই থেকে আসতেছে।মাথার ঘাম পায়ে ফেলে এখানে আমার বাপ দাদারা চাকুরী করতো।আমরা একটা পরিবারে ৮/১০ জন সদস্য নিয়েও একটা ঘরে থাকতাম কিন্তু আমাদের কোন পূর্ব নোটিশ না দিতেই কুমুদিনীর জায়গা খালি করে দিতে বলেছিলো।

এখানে অনেকেই কিস্তির টাকা দিয়ে ঘর বানিয়ে থাকতো।অনেক কষ্টে অনেক পরিবারকেও এই কিস্তির টাকা শোধ করতে হয়েছে।আমাদের যাওয়ার কোন জায়গা ছিলো না।তারপরও আমরা মেনে নিয়েছিলাম যে এখানে ক্যান্সার হাসপাতাল হবে।কিন্তু এখন শুনতাছি এখানে কোন ক্যান্সার হাসপাতাল হবে না। আগেও ওইপাশের কুমুদিনী খালি করেছিলো কিন্তু সেখানে গোডাউন ভাড়া দিয়েছে। তাই আমরা আমাদের পুনরায় পূর্ণবাসন চাই।

মানববন্ধন থেকে বক্তারা আরো বলেন, গতবার শামীম ওসমান পালাইছে বোরকা পইড়া,সেলিম ওসমান পালাইছে মুরগির ট্রাকে।কিন্তু এইবার তারা কিভাবে পালাইছে আমরা জানি না।তারাই ষড়যন্ত্র কইরা দুই ভাইয়ে আমাদের কুমুদিনী উচ্ছেদ করছে।আল্লাহর বিচার আল্লাহ ঠিকিই করে।

এরা ব্রিটিশ আমলেও ব্রিটিশদের দোসর ছিলো।পাকিস্তান আমলে পাকিস্তানিদের আমলা ছিলো তারপর আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগদেরও আমলা হইছে।এরা যুগ যুগ ধরে নিরহ মানুষদের চুষে খাচ্ছে এক এক সময় এক আমলাদের সঙ্গ হয়ে।গত ৫ তারিখ এখানে শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ছিলো সেটা তারা রাতের আঁধারে সরিতে ফেলছে।

পূর্ণবাসন চেয়ে বক্তারা বলেন, আমাদের সঞ্জীব বাবু বলেছিলো অনেক বছর ধরে থাকছি আর থাকার দরকার নাই।আমরা তাদের নাম মাত্র জায়গা বিক্রি করার কথা বলেছিলাম।আমরা জায়গা কিনতে চেয়েছিলাম।এটা তো তাদের জায়গাও না।এটা কুমুদিনী ট্রাস্টের জায়গা।আমরা খাইতে পারতাম না তারপরও ঘর ভাড়া ঠিকিই দিতাম।

আমাদের বললো ২৪ তারিখ পর্যন্ত সময় দিলো যদি এই সময়ের মধ্যে আমরা না যাই তাহলে আমাদের উপর হামলা করে আমাদের পুড়িয়ে দিবে।আমরা গরীব মানুষ কি করবো।তারপর তারা আমাদের পূর্ণবাসন দিবো এই কথা কইয়া উঠালো।আমরা এখনো কোন পূর্ণবাসন পাই নাই। তাই আমাদের একটাই দাবী কুমুদিনী ট্রাস্টের মহা পরিচালক রাজিব সাহার কাছে আমাদের পূর্ণবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক।

উল্লেখ্য যে,নারায়নগঞ্জ জেলায় অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীন বেঙ্গল (বিডি) লিঃ পাট কোম্পানীতে কর্মরত শ্রমিকগণকে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ না করে গত ২০২১ সালে  বাসস্থান হইতে উচ্ছেদ করা হয়। পুনরায় উচ্ছেদকৃতদের পূর্নবাসনের দাবীতে মানববন্ধন করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীন বেঙ্গল (বিডি) লিঃ পাট কোম্পানীতে কর্মরত শ্রমিকগন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL