1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

র‍্যাব-১১ এর পুনরায় ত্বকী হত্যা মামলার তদন্ত শুরু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৫ Time View
rab

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় আসামীদের নিয়ে পুনরায় তদন্তে মাঠে নেমেছে র‍্যাব-১১। আজমেরী ওসমানের টর্চার সেল থেকে শুরু করে শীতলক্ষ্যা নদীর পাড়েও করা হয়েছে পরিদর্শন।

১৮ সেপ্টম্বর বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ তদন্ত অভিযান পরিচালনা করে র‍্যাব।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশার নেতৃত্বে প্রথমেই গ্রেফতারকৃত আসামী শিপনকে নিয়ে র‌্যাব-১১ এর একটি টিম কলেজ রোড অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশেই অবস্থিত একটি ভবনে এই অভিযান পরিচালন করে। পরে শীতলক্ষ্যা পাড়ে যেখান থেকে ত্বকীর লাশ উদ্বার করা হয়েছে সেখানে পরিদর্শনে যান তারা।

অভিযান ও পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সাংবাদিকদের জানান, আজ আমরা এসেছি ত্বকীকে যেখানে কিডন্যাপ করা হয়,যেখানে হত্যা করা হয়, যেখানে লাশ ফেলা হয় এবং লাশ পাওয়া যায় তদন্তের স্বার্থেই প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করছি। ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত করছি। তদন্তের শুরুতে যেই রকম অগ্রগতি ছিলো মাঝখানে তদন্ত কিছুটা স্থবির থাকলেও আমরা এর পুনরায় তদন্তের গতি পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমরা র‌্যাব হেডকোয়াটার্স এর সহায়তা পাচ্ছি। র‌্যাব হেডকোয়াটার্স এর তদন্ত শাখা ও গোয়েন্দা শাখা আমাদের সহায়তা করছে এবং নির্দেশনাও দিচ্ছে।

র‌্যাবের অধিনায়ক পাশা আরও বলেন, আপনারা জানেন আমরা ইতিমধ্যে ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ দারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি।এই জন্যই আমাদের গ্রেফতার সমূহ।তাকে আমরা নিয়ে এসেছি সেও গ্রেফতারকৃত এবং ঘটনার সাথে জড়িত।সে আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছে।কোন ভবনে ঘটনাটি ঘটেছিলো সেটি এখন নেই কিন্তু আগে আমাদের তদন্ত যে টিম ছিলো তারা এখন নেই কিন্তু তারা তদন্তের যে তথ্য দিয়েছে তার সাথে স্থানীয় ও দোকানদার যারা ছিলো তাদের থেকে তথ্য নিয়েছি । আমাদের সাথে যে আছে গ্রেফতারকৃত তার কাছ থেকেও তথ্য মিলিয়ে দেখছি।ঘরের অবস্থান কেমন ছিলো কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিলো স্থানীয়দের সাথে তা আমরা মিল পেয়েছি।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মূল যে হত্যাকারী তার নাম জানা গেছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি জানান,তদন্তের স্বার্থে আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না।আমাদের সাথে আমাদের তদন্তকারী অফিসারও আছে। আশা করছি খুব শীঘ্রই এই ঘটনায় একটি সুষ্ঠ রিপোর্ট আমরা দিতে পারবো।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL