দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।
উদ্বোধনকালে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিউর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সারা দেশের ন্যায় এই ক্যাম্পেইনের আওতায় বন্দর উপজেলায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, টিকাদান কর্মসূচির নিয়ম অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অন্ধত্ব দূরীকরণে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এই কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।