1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

খাঁচায় বন্দি ‘দানব হাসিনা’, দেখা মিলল সড়কে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪৭ Time View
alige

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দীর্ঘদিন পর রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

শোভাযাত্রা অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা গেছে।

শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে দেখা গেছে শোভাযাত্রা। আবার অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে সেজেছেন।

 তবে শোভাযাত্রায় সবার নজর কাড়ছে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এই খাঁচা ঘিরে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের ভিড়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, খাঁচার মধ্যে এক শিশু শেখ হাসিনার সাজে সেজেছে। তার মুখে প্রতীকী রক্ত, দানবের মতো বড় দাঁত। চোখে সানগ্লাস এবং মাথায় শিং। দানব শেখ হাসিনার খাঁচা অনেকে সেলফি তুলছে ‘দানব শেখ হাসিনার’ সঙ্গে।

অনেকে নেতাকর্মী আবার এই দৃশ্য ভিডিও করে রাখছেন।

ওই খাঁচায় লেখা রয়েছে, ‘আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’।; ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’।; ‘আমি হেলকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’। ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’।

শোভাযাত্রার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL