1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

‘শুধু মিলাদ মাহফিলের জন্য ডাকা হয় এমন ওলামা দল আমরা চাই নাঃ খান সোহেল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৬৪ Time View
olama dol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জকে একটি ব্যাবসায়িক হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেছেন, ‘মানুষ আজ আওয়ামী লীগের নাম দিয়েছে আফসোস লীগ। তাদের আফসোস আগে কী সুন্দর দিন কাটাইতাম। শেখ হাসিনা নিজ মুখে বলতেন আমার বাড়ির ড্রাইভার ৪০০ কোটি টাকার মালিক। তিনি হেলিকপ্টারে যাতায়াত করেন। তাহলে তিনি কত টাকার মালিক একবার ভাবুন?’

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতিতে জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা বিভাগীয় কর্মিসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘প্রাচ্যের ড্যান্ডি হিসেবে নয়, নারায়ণগঞ্জকে একসময় মানুষ চিনতে শুরু করেছিল গডফাদার-গডমাদারের নারায়ণগঞ্জ হিসেবে। তারা কথায় কথায় শরীর হেলিয়ে দুলিয়ে বলত খেলা হবে।

সেই খেলোয়াড়রা আজ কোথায়? মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তারা বলত খেলা হবে। গডফাদার বলত, তুই খারাপ আর গডমাদার বলত তুই খারাপ। এগুলোই চলত এই নারায়ণগঞ্জে। লজ্জা থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্তি দিন।

ওলামা দলের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু মিলাদ মাহফিলের জন্য ডাকা হয় এমন ওলামা দল আমরা চাই না। কিছুদিন আগেও বাংলাদেশে একজন স্বৈরশাসক ক্ষমতায় ছিল। আমরা পৃথিবীর বুকে বহু স্বৈরশাসককে আমরা চিনি। তাদের ওপর বহু বই আছে।

কিন্তু কোনো স্বৈরাচারকে আমরা কখনো বলতে শুনিনি আমার ক্ষমতা দরকার। আমাদের দেশের স্বৈরাচার কখনো বলেনি আমার মানুষের ভালোবাসা দরকার, উন্নয়ন দরকার। কখনো তিনি বলেননি মানুষ খেতে পাচ্ছে না, আমি খাবার তুলে দিতে চাই। আমরা শুনেছি তিনি বলেছেন আমার ক্ষমতাটাই দরকার। এমন ক্ষমতালোভী কোনো স্বৈরাচার ছিল না।’

কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, কেন্দ্রীয় ওলামা দলের সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন,

বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মো. মামুন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. জাকারিয়া প্রমুখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL