1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

অস্ত্রের মুখে বিদ্যুৎ অফিসের সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৪ Time View
fothulla

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের কিল্লাপুল এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) বিদ্যুৎ অফিসের প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে এই ঘটনা ঘটায়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৬ জনের একদল ডাকাত মুখোশ পরিধান করে অফিসে প্রবেশ করে। এ সময় তাদের হাতে ধরালো দেশিয় অস্ত্র ও টর্চ লাইট দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নাঈম হাসান বলেন, গভীর রাতে ১২ থেকে ১৫ জনের এক দল ডাকাত দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তাদেরকে মারধর করে মোবাইল নিয়ে নেয়। পরবর্তীতে ডাকাতরা ১০০ মিটার কপার লুপ যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, ৫০ মিটার পুরাতন কপার লুপ যার মূল্য ৩০ হাজার, ৫০ হাজার টাকার ২টি ২৫ কেভিএ ট্রান্সফরমার ও ৪০ হাজার টাকা মূল্যের একটি এলইডি টেলিভিশন নিয়ে গেছে। একই সঙ্গে ৬ জনের মোবাইল ফোন ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে।

এই ঘটনায় বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, একদল ডাকাত বিদ্যুৎ অফিসে প্রবেশ করে নগদ টাকা সহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছে। এই ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL